1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে দিনের ভোট রাতে ও মৃত মানুষের ভোটও দিয়েছিল আওয়ামীলীগ : এলজিআরডি মন্ত্রী রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বেলাবোতে স্বাস্থ্যমন্ত্রী পলাশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিবেন এলজিআরডি মন্ত্রী

ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৫৫০ বার
92

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৪ মার্চ) দুপুরে এ পুরস্কার বিতরণ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ ও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মহা পরিচালক মো: শহীদুল ইসলাম।

ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সাফিনা রহমানের সভাপতিত্ব বিশেষ অতিথির বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মো: রবিউল আলম, জেলা শিক্ষা অফিসার গৌতম মিত্র, সাবেক পৌর মেয়র ও ঘোড়াশাল পৌর আ.লীগের সভাপতি মো: শরীফুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার, এমসিএলের জেনারেল ম্যানেজার পরশ কান্তি দাস।

এসময় উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) দিলরুবা ইয়াসমিন, ঘোড়াশাল পৌর আ.লীগের সাধারণ সম্পাদক এস এম শফি, ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ওবায়দুর রহমান তালুকদার প্রমুখ।

প্রধানমন্ত্রী কার্যালয়ের মহা পরিচালক মো: শহিদুল ইসলাম প্রধান অতিথি’র বক্তব্যে বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের বেশি বেশি বই পড়তে হবে, মোবাইল আসক্ত থেকে দূরে থাকতে হবে শিক্ষার্থীদের। সকল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে সকল কাজ করে যেতে হবে। খেলাধুলায় মনোনিবেশ করতেও শিক্ষার্থীদের নির্দেশনা দেন তিনি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT