1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী

ঘোড়াশালে শীতার্ত মানুষের মাঝে আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ

মো: আশাদউল্লাহ মনা
  • প্রকাশিতঃ সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ৩২১ বার
73

মো: আশাদউল্লাহ মনা : আইএফআইসি ব্যাংক নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল শাখার উদ্দ্যোগে দুই শতাধিক অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। আজ সোমবার (২৫ ডিসেম্বর) সকালে ঘোড়াশাল ডাকবাংলা মাঠে এ কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ঘোড়াশাল শাখার ব্যাবস্থাপক সেফায়েতুল ইসলাম, ঘোড়াশাল বাজার বণিক সমিতির সহ সভাপতি ও বিশিষ্ঠ ব্যবসায়ী সজীব নন্দী,বিশিষ্ঠ ব্যবসায়ী নিতাই চন্দ্র দাস ও ব্যাংকের মার্কেটিং ও সেলস অফিসার সাধন কুমার মল্লিক প্রমুখ।

এ সময় ব্যাংকের ঘোড়াশাল শাখার ব্যাবস্থাপক সেফায়েতুল ইসলাম জানান, ব্যাংকের নানান কর্মসূচীর অংশ হিসেবে সমাজের পিছিয়ে পড়া হতদরিদ্র জনগোষ্ঠির মাঝে শীত নিবারনের জন্য দেশব্যাপী কম্বল বিতরন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ঘোড়াশালে ২০০ জন সুবিধাবঞ্চিত মানুষকে কম্বল প্রদান করা হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT