1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে দিনের ভোট রাতে ও মৃত মানুষের ভোটও দিয়েছিল আওয়ামীলীগ : এলজিআরডি মন্ত্রী রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বেলাবোতে স্বাস্থ্যমন্ত্রী পলাশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিবেন এলজিআরডি মন্ত্রী

ঘোড়াশালে র‍্যাব পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ৬৪৬ বার
75

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে র‍্যাব পরিচয় দিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টাকালে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে ঘোড়াশাল মুসাবিন হাকিম ডিগ্রি কলেজের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে ঘোড়াশাল ফাঁড়ি পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, বরিশালের ভোলা সদর থানার উত্তর দিঘলদি গ্রামের আলী হোসেনের ছেলে আব্দুল করিম মিয়া (৪৩) ও বরগুনা জেলার সোনাতলা গ্রামের বেলায়েত মোল্লার ছেলে আবুল কালাম আজাদ (৪৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ বৃহস্পতিবার দুপুরে পলাশ বাসস্ট্যান্ড থেকে একটি ব্যাটারি চালিত অটো রিকশা ভাড়া নিয়ে ঘোড়াশাল রেলস্টেশন সংলগ্ন মুসাবিন হাকিম ডিগ্রি কলেজের সামনে আসে। পরে তারা নিজেদের র‍্যাব পরিচয় দিয়ে অটোরিকশা থামিয়ে তা ছিনতাইয়ের চেষ্টা করে।

এসময় তাদের আচার আচরণে চালক ও স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির এএসআই হারুন অর রশীদ (পিপিএম) ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত আরও একটি সিএনজি উদ্ধার করা হয়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পলাশ থানায় একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন। আব্দুল করিম ও আবুল কালাম আজাদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে বলেও তিনি জানান।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT