1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে দিনের ভোট রাতে ও মৃত মানুষের ভোটও দিয়েছিল আওয়ামীলীগ : এলজিআরডি মন্ত্রী রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বেলাবোতে স্বাস্থ্যমন্ত্রী

ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় প্রকৌশলীর মৃত্যু

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ১০১৫ বার
102

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে রেলক্রসিং পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মো: খোরশেদ আলম (৪৫) নামে এক উপ-সহকারী প্রকৌশলীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯ টায় ঘোড়াশাল রেলস্টেশনের সামনে চামড়াব এলাকার একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খোরশেদ আলম মানিকগঞ্জের সাটুরিয়া এলাকার মো: সাদেক আলীর ছেলে। তিনি ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৭ নম্বর ইউনিটের উপ-সহকারী প্রকৌশলীর দায়িত্বে ছিলেন এবং ওই বিদ্যুৎ কেন্দ্রের মাধবী কোয়াটারে পরিবার নিয়ে বসবাস করতেন তিনি।

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, আজ মঙ্গলবার সকালে অফিসের একটি ট্রেনিংয়ের ক্লাস নিতে টঙ্গী যাওয়ার উদ্দেশ্য মোটরসাইকেল নিয়ে বের হন খোরশেদ আলম। পরে সকাল ৯ টায় ঘোড়াশাল চামরাব এলাকার রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে তার ধাক্কা লাগে। এতে দুই রেললাইনের মাঝে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ আসার আগেই মরদেহটি ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে নিয়ে যায়।

রেলক্রসিংয়ের গেটম্যান আমজাদ হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন ঘোড়াশাল ক্রস করার খবর পেয়ে বাঁশ দিয়ে রেলক্রসিংটি আটকে দেই। কিন্তু খোরশেদ আলম সেটির নিচ দিয়ে মোটরসাইকেল চালিয়ে রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। এসময় ট্রেন চলে আসায় ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, নিহত খোরশেদ আলমের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT