1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে দিনের ভোট রাতে ও মৃত মানুষের ভোটও দিয়েছিল আওয়ামীলীগ : এলজিআরডি মন্ত্রী রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বেলাবোতে স্বাস্থ্যমন্ত্রী পলাশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিবেন এলজিআরডি মন্ত্রী

ঘোড়াশালে এক কেজি গাঁজাসহ তরুণ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ৭১৭ বার
101

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে ১ কেজি গাঁজাসহ সিয়াম (২০) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে তাকে গ্রেপ্তার করে ঘোড়াশাল ফাঁড়ি পুলিশ।

গ্রেপ্তারকৃত তরুণ ঘোড়াশাল পৌর এলাকার দক্ষিণ চরপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই হারুনুর রসিদসহ পুলিশের একটি দল ঘোড়াশাল শহীদ ময়েজউদ্দিন সেতু সংলগ্ন উত্তর মিয়া পাড়া মহল্লায় অভিযান পরিচালনা করে। এসময় সিয়ামকে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো: নাইবুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত তরুণের বিরুদ্ধে পলাশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT