1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে দিনের ভোট রাতে ও মৃত মানুষের ভোটও দিয়েছিল আওয়ামীলীগ : এলজিআরডি মন্ত্রী রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বেলাবোতে স্বাস্থ্যমন্ত্রী পলাশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিবেন এলজিআরডি মন্ত্রী

এসএসসি পরীক্ষা উপলক্ষে পলাশে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ৩৮৫ বার
86

নিজস্ব প্রতিবেদক : সারাদেশের ন্যায় নরসিংদীর পলাশ উপজেলায় আগামী ৩০ এপ্রিল এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে পরীক্ষার কেন্দ্র সচিব, হল সুপার ও কক্ষ প্রত্যবেক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়াম এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পলাশ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদারের সভাপতিত্বে ও পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো: রবিউল আলম।

মতবিনিময় আরো উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার নাসরিন আক্তার, ডাঃ নজরুল বিন নূর মহসিন গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রিনা নাসরিন, ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লোকমান হোসেন, চরসিন্দুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম,

সারকারখানার প্রধান শিক্ষক জনাব আজিজুন নাহার, ইসাখালি ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ রেজাউল করিম, চরসিন্দুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব হুমায়ুন কবির, চলনা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন, পিডিবির প্রধান শিক্ষক মিজানুর রহমান।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT