1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে দিনের ভোট রাতে ও মৃত মানুষের ভোটও দিয়েছিল আওয়ামীলীগ : এলজিআরডি মন্ত্রী রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বেলাবোতে স্বাস্থ্যমন্ত্রী পলাশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিবেন এলজিআরডি মন্ত্রী

এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস, ৪ বিষয়ে পরীক্ষা স্থগিত

ডেস্ক রিপোর্ট | নরসিংদীর কন্ঠস্বর :
  • প্রকাশিতঃ বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৬৬ বার
213

কুড়িগ্রামে এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দিনাজপুরে বোর্ডের অধিনে, গণিত, কৃষিবিজ্ঞান, পদার্থ বিজ্ঞান ও রসায়ন পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ বুধবার ২১ সেপ্টেম্বর দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের এক জরুরী বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে বোর্ড চেয়ারম্যান অধ্যাপক কামরুল ইসলামের স্বাক্ষার করা জরুরী নোটিশে বলা হয়েছে, ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, দিনাজপুর বোর্ডের অধিনে ২০২২ সালের চলামান এসএসসি পরীক্ষার গণিত (১০৯),পর্দাথবিজ্ঞান (১৩৬), কৃষিবিজ্ঞান (১৩৪) এবং রসায়ন (১৩৭) পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।

এদিকে স্থগিত বিষয়ের পরীক্ষার তারিখ যথা সময়ে জানানো হবে। স্থগিতকৃত বিষয়গুলো ব্যতিত অন্য বিষয়ে পরীক্ষার রুটিন অনুযায়ী উল্লেখিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। তাছাড়া কু‌ড়িগ্রা‌মের ভুরুঙ্গামারীতে চলমান এসএস‌সি পরীক্ষার ইং‌রে‌জি প্রথম ও দ্বিতীয় প‌ত্রের প্রশ্ন ফাঁ‌সের অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে।

এ ঘটনায় জ‌ড়িত স‌ন্দে‌হে কেন্দ্র স‌চিব ও দুই সহকারী শিক্ষক‌কে আটক ক‌রে থানায় নি‌য়ে জিজ্ঞাসাবাদ করা হ‌য়ে‌ছে। উপ‌জেলা পরীক্ষা নিয়ন্ত্রণ ক‌মি‌টি তা‌দের বিরু‌দ্ধে মামলার প্রস্তু‌তি নি‌চ্ছে ব‌লে নি‌শ্চিত ক‌রে‌ছেন ভুরুঙ্গামারী সা‌র্কেলের সহকারী পু‌লিশ সুপার মোর‌শেদুল হাসান।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT