1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে দিনের ভোট রাতে ও মৃত মানুষের ভোটও দিয়েছিল আওয়ামীলীগ : এলজিআরডি মন্ত্রী রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বেলাবোতে স্বাস্থ্যমন্ত্রী

আমাদের রাজনীতি ঐক্যের উন্নয়নের : বেলাবতে শিল্পমন্ত্রী

আলমগীর পাঠান | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৪১০ বার
88

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : আমাদের রাজনীতি ঐক্যের উন্নয়নের। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা থাকবে না আমরা ঐক্যেবদ্ধভাবে দলকে এগিয়ে নিবো। বেলাব হবে সমগ্র দেশর মধ্যে দৃষ্টিনন্দন উপজেলা। শতশত লোকের কর্মসংস্থান হবে নারায়ণপুরের বিসিক শিল্প নগরীতে। বেলাব উপজেলার সর্বস্তরের মানুষের জন্য আমার মন্ত্রণালয় সর্বক্ষণ খোলা থাকবে।

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ন-২ এর আওতায় বেলাব উপজেলার ভূমিহীন হরিজন সম্প্রদায়কে পূর্নবাসনের লক্ষে গৃহ হস্তান্তর অনুষ্ঠানে শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি এ কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের হাতে ধরে উন্নয়নে কাজে এগিয়ে যাচ্ছে দূর্বারগতিতে, তাই আবারও আগামী নির্বাচনে নৌকা মার্কার পক্ষে কাজ করার আহ্বান জানান।

আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর ) বিকালে উপজেলার বেলাব বাজারে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ন-২ এর আওতায় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ৩০ টি ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা জান্নাত তাহেরার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সমসের জামান ভূইয়া রিটন, উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান খান, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হাসান ভূইয়া’সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT