1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
নারীর অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে খান ফাউন্ডেশন : মঈন খান বেলাবোতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পলাশে অনিয়মের দায়ে দুই হাসপাতালকে জরিমানা মঈন খানের মমতাময়ী মা বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী আজ স্মৃতিচারণে আবেগঘন পরিবেশে অধ্যাপক শাহ আলম (জাহাঙ্গীর) স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত শিবপুর থেকে মাধবদী পৌরসভার গায়েবের ৩টি গাড়ি উদ্ধার খন্দকার আইটি ও থিম বিক্রয় ডট কম-এর কর্ণধার সাংবাদিক খন্দকার মো. আলমগীর হোসেন-এর আজ জন্মদিন গ্যাস সংকটে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সারকারখানার বেলাবোতে সন্ত্রাস বিরোধী মামলায় ছাত্রলীগ নেতা রাফি গ্রেফতার বেলাবোতে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ পানি বিতরণ

অরক্ষিত রেল ক্রসিংয়ে প্রাণ গেলো দুই মোটরসাইকেল আরোহীর

গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৫০৬ বার
82

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কোনাবাড়ী খোলা পাড়া এলাকায় অরক্ষিত রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত দশটার সময় মহানগরের কোনাবাড়ী থানাধীন খোলাপাড়া রেল গেট এলাকায় দুর্ঘটনা ঘটে।

ট্রেন দুর্ঘটনায় নিহত্যা হলেন, গাজীপুর মহানগরীর
কোনাবাড়ী এশরার নগর হাউজিংয়ের সালাউদ্দিন সিদ্দিকীর ছেলে উজ্জ্বল চৌধুরী (৩৫) এবং একই এলাকার হাবিবুর রহমানের ছেলে রিপন মাহমুদ (৪৫)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় নিহতরা মোটরসাইকেল যোগে দ্রুত গতিতে রেলগেট অতিক্রম করে সাকাশ্বরের দিকে যাচ্ছিলেন। এমন সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রেন ধাক্কা দিলে মোটরসাইকেল দুমড়ে মুছে যায়। এতে দুজনের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়।

এদিকে তাদের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। কিছুতেই মানতে পারছেননা
তাদের এমন মৃত্যু। নিহত উজ্জ্বল চৌধুরীর প্রতিবেশি মোঃ কবির খান বলেন,রাত পৌনে ১০ টার সময় হাউজিংয়ে আমাকে কফি খাইলো। আর ১০ টার সময় শুনি এই তারা রেল দুর্ঘটনায় মারা গেছে। এটা কেমনে সম্ভব বিশ্বাস করতে পারছি না।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-সহকারী পরিদর্শক (এ এস আই) এস এম আরিফ
বলেন,রাত দশটার সময় দুই মোটরসাইকেল আরোহী সাকাশ্বরের দিকে যাচ্ছিলেন। তারা অরক্ষিত রেল ক্রসিংটি অতিক্রম করার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকা গামী একটি ট্রেন সজরে ধাক্কা দিলে মোটরসাইকেলটি দুমড়ে মুছে যায়। এতে ঘটনাস্থলেই দুই আরোহী মারা যান। তিনি বলেন,আমরা আসার আগেই তাদের পরিবারের সদস্যরা লাশ নিয়ে যান। তিনি বলেন, বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মোঃ নাদির উজ্জামান বলেন,রেল দুর্ঘটনার খবর পেয়েছি। আমি দুর্ঘটনার স্থলে রওনা হয়েছি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT